নবী-রাসুল এর জীবনি থেকে শেখা

নবী-রাসুলের কাজ করে গেলে একটি সুন্দর সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠায় বেশী সময় লাগেনা। মানুষ মানুষের উপর নির্ভরশীল, এ সত্যকে মেনেই বিশ্বাসের সৃষ্টি।

সাধারণত আমরা ছোটবেলা থেকেই বড়দের কাজগুলোকে দেখে ভাল ও মন্দ সবকিছুই শিখি। স্কুল থেকে, ধর্মীয় শিক্ষা থেকে, পরিবেশ থেকে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা অনেকগুলো শিক্ষা গ্রহণ করি।

মূলত এই ব্যবস্থাপনায় আমরা যখন বড় হতে থাকি তখন নিজের বিচার বিশ্লেষণ এর মাধ্যমে সকল ভাল কাজ গুলোকে বুঝতে পরি, নিজে করি এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করি। এক্ষেত্রে নবী-রাসূলগণের জীবন বিশ্লেষণ থেকে আমরা যে জ্ঞানটুকু নেই তা হল দালিলিক ভাল কাজ বা ভাল শিক্ষা। আর এ শিক্ষার ভিত্তি থেকে নীচে ৪০টি নবীওয়ালা কাজের উল্লেখ করা হলো।


নবী-রাসুল এর জীবনি থেকে শেখা

নবী-রাসুল এর জীবনি থেকে শেখা


অনেকে এ কাজগুলো নিয়মিত করে থাকেন, অনেকে ব্যস্ততার কারণে করে উঠতে পারেননা। আপনারা এটিকে ভাল কাজের একটি তালিকাও বলতে পারেন, যদিও ভাল কাজকে তালিকায় সীমাবদ্ধ করা যায়না।


১. আপনার দিনটি শুরু হোক মুখে হাসি ও আল্লাহর নাম নিয়ে

২. কেউকে অপমান করবেন না (৪৯:১১ )

৩. অপচয় করবেন না ( ১৭:২৬ )

৪. গরীবদের খাওয়ান (২২:৩৬ )

৫. গীবত করবেন না (৪৯:১২ )

৬. আপনার শপথ রাখুন (৫:৮৯)

৭. ঘুষ নেবেন না (২৭:৩৬)

৮. আপনার রাগকে সংযত করুন (৩:১৩৪) 

৯. গসিপ ছড়াবেন না (২৪:১৫ ) অন্যদের সম্পর্কে ভাল চিন্তা করুন (২৪:১২ )

১০. অতিথিদের সাথে ভাল ব্যবহার করুন (৫১:২৪-২৭)

১১. বিশ্বাসীদের ক্ষতি করবেন না (৩৩:৫৮) 

১২. পিতামাতার সাথে অসভ্য হবেন না (১৭:২৩) 

১৩. অন্যদের নিয়ে উপহাস করবেন না (৪৯:১১)

১৪. নম্রভাবে চলুন (২৫:৬৩)। মন্দের জবাব ভাল দিয়ে দাও (৪১:৩৪) 
যদি শত্রু শান্তি চায়, তাহলে তা গ্রহণ করুন (৮:৬১)

১৫. অন্যকে দোষারোপ করো না। [আয়াত-১১]

১৬. নাম বিকৃত করো না, মন্দ নামে ডেকো না। [আয়াত-১১]

১৭. ছিদ্রান্বেষন করো না। [আয়াত-১২]

১৮. ফাসিকের সংবাদ যাচাই ব্যতিরেকে বিশ্বাস করো না।

১৯. বিবাদমান দুটি পক্ষের ঝামেলা ন্যায়পন্থায় মীমাংসা করবে। [আয়াত-৯]

২০. সর্বাবস্থায় ইনসাফ করবে। [আয়াত-৯]

২১. মর্যাদার মূল মাপকাঠি 'তাকওয়া"। [আয়াত ১৩]

২২. অন্যের দয়া কামনা না করা

২৩. ভাল পরিবর্তনকে ভয় না করা

২৪. অতীত নিয়ে পরে না থাকা

২৫. নিজেকে ছোট মনে না করা

২৬. অতিরিক্ত চিন্তা না করা

২৭. রাস্তার উপর পড়ে থাকা এক টুকরা আবর্জনা তুলুন এবং পাশের নিরাপদ দূরত্বে ফেলুন।

২৮. অফিস, ব্যাংক, লিফট বা একটি ট্রেনে-বাসে অন্য কারোর জন্য দরজা খোলা রাখা। কাউকে বাসে উঠতে সাহায্য করা।

২৯. অন্য কোন ব্যক্তিকে আপনার সীট দিন (বিশেষ করে মহিলা, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং actually tested যারা আছেন)। 

৩০. রাস্তায় পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দিন। কেউ কোনো ঠিকানা জানতে চাইলে তাকে তথ্য দিয়ে সাহায্য করুন।

৩১. ভাল পারফরম্যান্সের জন্য একটি সহকর্মীদের প্রশংসা করুন এবং কেউ সমস্যায় পড়লে তা বুঝিয়ে দিন।

৩২. ছোটদের স্নেহ দিন, ভালবাসা দিয়ে বোঝান।

৩৩. বন্ধু, পরিবার বা সহকর্মী, তারা কোথাও বের হলে তাদের জন্য পরিবহন ঠিক করা বা তাদের গন্তব্যস্থলে পৌছাতে সাহায্য করুন।

৩৪. আল্লাহকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন।

৩৫. কারো স্বপ্ন অর্জনে উৎসাহ দিন এবং তাকে বলুন যে আপনি সবসময় তার পাশে আছনে।

৩৬. কোনো কাজে লাইনে দাড়িয়ে থাকলে কেউ যদি খুব ব্যস্ত থাকে বা খুব জরুরী তাহলে তাকে আপনার সামনে জায়গা করে দিন।

৩৭. বন্ধু বা সহকর্মীর বাসায় উপহার পাঠান। আত্মীয় এবং পুরনো বন্ধুদের সাথে মাঝে মধ্যে সাক্ষাত করুন; অফিসে বা বাসায়।

৩৮. ঘরে নিজের কাজ নিজে করতে চেষ্টা করুন এবং কোনো একটি কাজে আপনার পরিবারের কাউকে সাহায্য করুন।

৩৯. এতগুলো কাজের সাথে আপনার আর যে কাজটি বাকি রইল সেটি হলো, আল্লাহ কে স্মরণ করা এবং তার কাছে আপনার, আপনার আশেপাশের সবার মঙ্গল কামনা করা এবং আপনি যাতে আরো বেশি বেশি ভাল কাজ করতে পারেন সেই প্রার্থনা করা।

৪০. মানুষকে আল্লাহর পথে আহবান করুন।