প্রতিদিনের দোয়া ও আমল। পর্ব-২

মাতা-পিতার জন্য সন্তানের দোয়া

দোয়া :رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗ

উচ্চারণ : রাব্বির হামহুমা কামা রাব্বা ঈয়ানী সাগিরা। (সূরা বণী ইসরাইল, আয়াতঃ ২৩-২৫)

অর্থ : হে আল্লাহ্‌ আমার মাতা-পিতার প্রতি আপনি সেই ভাবে সদয় হউন, তাঁরা শৈশবে আমাকে যেমন স্নেহ-মমতা দিয়ে লালন-পালন করেছেন।

প্রতিদিনার দোয়া ও আমল পর্ব-২
প্রতিদিনার দোয়া ও আমল পর্ব-২

হতাশা ও দুর্দশা থেকে মুক্তির বিশেষ দোয়া

দোয়া :لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظّالِمِينَ

উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যা-লিমীন।

অর্থ : আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, আপনি পবিত্র-মহান, নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত। [তিরমিযী ৫/৫২৯, নং ৩৫০৫; হাকেম এবং তিনি একে সহীহ বলেছেন, যাহাবী সেটা সমর্থন করেছেন, ১/৫০৫।


অসংখ্য সওয়াব অর্জনের দোয়া

দোয়া : يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ، وَلِعَظِيمِ سُلْطَانِكَ

উচ্চারণ : ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইনবাগি লিজালালি ওয়াজহিকা ওয়ালি আজমাতি সুলতনিকা।

অর্থ : হে প্রতিপালক! প্রশংসা সব তোমারই। যেমনটা দাবি তোমার মহান রাজত্বের ও তোমার মহামহিম মর্যাদার। [বস্তুত আল্লাহ তায়ালার এই স্তুতিমূলক বাক্যগুলোর অন্য ভাষায় ভাষান্তর করাটা অসম্ভবই বটে। উপরে যা অনুবাদ করা হলো তা শুধু কেবল পাঠকের অনুমানের জন্য । বাংলা অনুবাদ দিয়ে এ শব্দগুলোর মূলভাবধারা পর্যন্ত পৌছা অসম্ভব। তাই দোয়ার প্রকৃত সওয়াব পেতে হলে তা আরবিতেই পড়তে হবে।]

ফজিলত : : হজরত আব্দুল্লাহ ইবনে উমর রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো এক বান্দা উপরোক্ত দোয়াটি পড়লে দুজন ফেরেশ্তার জন্য তার সওয়াব লেখা কষ্টকর হয়ে দাড়াল। তাঁরা বুঝতে পারছিলেন না তার সওয়াবটি কীভাবে লিখবেন। তখন তাঁরা দুজনই আল্লাহ তায়ালার কাছে গিয়ে বলেন; হে আল্লাহ! তোমার এক বান্দা এমন একটি কালেমা পড়লো যার সওয়াব কী লেখব আমরা বুঝতে পারছি না। বান্দা কি বলেছেন আল্লাহ তায়ালা তো ভাল ভাবেই জানেন। তবুও তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে, আমার বান্দা কি বলেছে? তারা বললেন, সে বলেছে كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ، وَلِعَظِيمِ سُلْطَانِكَ. তখন আল্লাহ তায়ালা বললেন, আমার বান্দার কথাগুলো সে যেভাবে বলেছে সেভাবেই লিখে রাখো। সে যখন আমার সঙ্গে সাক্ষাত করবে তখন আমি নিজ হাতেই তাকে তার প্রতিদান দেব।


দুনিয়া ও আখেরাতের সমূহ কল্যাণ লাভের দোয়া

দোয়া : يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ أَصْلِحْ لِيْ شَأْنٍيْ كُلَّهُ وَ لَا تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ

উচ্চারণ : ইয়া হাইয়ু ইয়া কাইয়ূম বিরহমাতিকা আসতাগিছু আসলিহু লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইণা নাফসি তরফাতা আইনি।

অর্থ : হে চিরঞ্জীব! হে স্বপ্রিষ্ঠিত সর্বময় ক্ষমতার অধিকারী সত্তা! আমি তোমার রহমতের ফরিয়াদ করে বলছি; আমার সবকিছু তুমি সমাধা করে দাও, যথাযতভাবে ঠিক করে দাও। এবং এক মুহুর্তের জন্যও আমার কোনো কাজ আমার উপর চাপিয়ে দিয়ো না।

ফজিলত : : যে ব্যক্তি সকালে এই দোয়াটি একবার পড়বে সে যেনো আল্লাহ তায়ালার কাছে দুনিয়া ও আখেরাতের সমুহ কল্যাণ চেয়ে নিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মেয়ে ফাতেমা [রা.] কে এ দোয়াটি সকাল সন্ধ্যা পড়ার জন্য অসিয়ত করেছিলেন।


হালাল রিজিক লাভের দোয়া

দোয়া : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا.

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবাহ ওয়া আমালান মুতাকাববিলা। (ফযরের নামাজের সালাম ফিরানোর পর একবার)

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে এমন ইলম চাই যা আমার জন্য উপকারী। এমন রিজিক চাই যা আমার জন্য পবিত্র ও হালাল। এবং এমন আমলের তাউফীক চাচ্ছি যা তোমার দরবারে কবূল হবে।

ফজিলত : : হজরত উম্মে সালামা রা. বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই নিয়মিত এ দোয়াটি পড়তেন। [ইবনে মাজাহ-৯২৫ নাসায়ি সুনানে কুবরা-৯৯৩০]


উত্তম রিজিক লাভ ও বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া

দোয়া :مَا شَاءَ اللهُ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ أَشْهَدُأَنَّ اللهَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ.

উচ্চারণ : মাশা আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আশহাদু আল্লাহা আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ : আল্লাহ তায়ালা যা চান তাই হয়। কোনো সামর্থ ও শক্তি নেই একমাত্র আল্লাহ ছাড়া। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তায়ালা সর্ববিষয়ে সর্বশক্তিমান।

ফজিলত : : হজরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বেলা এ দোয়াটি একবার পড়বে ওই দিনের সব ভাল জিনিস তার অর্জন হবে এবং ওই দিনের সব ক্ষতিকর জিনিস থেকে সে নিরাপদে থাকবে। তদ্রুপ যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এই দোয়া পড়বে ওই রাতের সব ভাল জিনিস তার অর্জন হবে এবং সব ক্ষতিকর জিনিস থেকে সে নিরাপদে থাকবে। 


ঘুম থেকে জেগে উঠার দোয়া

দোয়া :الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ

উচ্চারণ : আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা'দা মা-আমা-তানা-ওয়া ইলাইহিন্ নুশূর

অর্থ : হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান। [সূত্র : বুখারী ফাতহুল বারী ১১/১১৩, নং ৬৩১৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১।]