আসমাউল হুসনা
(আল্লাহ তা'আলার সিফাতী নামসমূহ)
অনন্ত অসীম কুদরতে কামেলা আল্লাহ তা'আলার কুদরতের যেমন অন্ত নেই, সেই কুদ্রত অনুযায়ী তাঁর নামেরও অন্ত নেই। এসব নাম 'সিফাতী' বা গুণবাচক নাম বলে খ্যাত সিফাতী নামগুলো ভিন্ন অর্থযুক্ত বলে যিনি যে নামের আমল করেন, তিনি তেমন ফলই পেয়ে থাকেন। নিম্নে আমরা আল্লাহ তা'আলার কোরআনে উক্ত ৯৯টি সিফাতী নামের ও বাংলা উচ্চারণ এবং প্রত্যেকটি নামের পৃথক পৃথক অর্থ ও আমলের ফলাফল লিখে দিচ্ছি।
আল্লাহর ৯৯টি নাম-হলো ইসলাম ধর্ম মতে কুরআন ও হাদিসে বর্ণিত আল্লাহ্র গুণবাচক নামের একটি তালিকা বা সংকলন।ইসলামের মতে মৌলিক নাম বা মূল নাম একই। আর তা হল আল্লাহ, কিন্তু তার গুণবাচক নাম অনেকগুলো।
বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ'র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। তাই সম্মিলিত মতৈক্যের ভিত্তিতে কোনো সুনির্দিষ্ট তালিকাও নেই। তাছাড়া কুরআন এবং হাদিসের বর্ণনা অনুসারে আল্লাহ্'র সর্বমোট নামের সংখ্যা ৯৯-এর অধিক, প্রায় ৪,০০০।
 |
আল্লাহর ৯৯ নামের অর্থ ও আমল |
১. ইয়া-আল্লাহু, অর্থঃ হে-আল্লাহ
২. ইয়া-রাহ'মানু, অর্থঃ হে-পরম দয়ালু
৩. ইয়া-রহী'মু, অর্থঃ হে-মেহেরবান
৪.ইয়া-মালিকু, অর্থঃ হে-সর্বকর্তৃত্বময়, সর্বাধিকারি
৫. ইয়া-ক্বুদ্দুসু, অর্থঃ হে-নিষ্কলুষ, অতি পবিত্র
৬. ইয়া-সালামু, অর্থঃ হে নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী
৭. ইয়া-মু'মিনু, অর্থঃ হে নিরাপত্তা ও ঈমান দানকারী
৮. ইয়া-মুহাইমিনু, অর্থঃ হে পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী
৯. ইয়া-আ'জীজু, অর্থঃ হে সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত
১০. ইয়া-জাব্বারু, অর্থঃ হে দুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত, পরাক্রমশালী
১১. ইয়া-মুতাকাব্বিইরু, অর্থঃ হে-সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত
১২. ইয়া-খা'লিকু, অর্থঃ হে সৃষ্টিকর্তা
১৩. ইয়া-বারীয়ু, অর্থঃ হে বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী
১৪. ইয়া-মুছউইরু, অর্থঃ আকৃতিদানকারী
১৫. ইয়া-গফ্ফারু, অর্থঃ মহাক্ষমতাশীল
১৬. ইয়া-কাহহারু, অর্থঃ হে-দমনকারী
১৭. ইয়া-ওয়াহ্হবু, অর্থঃ হে-স্থাপনকারী
১৮. ইয়া-রাজ্জাকু, অর্থঃ হে-প্রদানকারী, জীবিকাদাতা
১৯. ইয়া-ফাত্তাহু, অর্থঃ হে-প্রারম্ভকারী, বিজয়দানকারী
২০.ইয়া-আ'লীমু, অর্থঃ হে-সর্বজ্ঞানী, সর্বদর্শী
২১.ইয়া-কাবিদু, অর্থঃ হে-নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী
২২.ইয়া-বাসিতু, অর্থঃ হে-প্রসারণকারী
২৩. ইয়া-ক্বফিধু, অর্থঃ হে-(অবিশ্বাসীদের) অপমানকারী
২৪.ই য়া-রফীই' অর্থঃ হে-উন্নীতকারী
২৫. ইয়া-মুই'জু, অর্থঃ হে-সম্মানপ্রদানকারী
২৬. ইয়া-মুদ্বি'ল্লু, অর্থঃ হে-সম্মানহরণকারী
২৭.ইয়া-সামিই' অর্থঃ হে-সর্বশ্রোতা
২৮.ইয়া-বাছীরু, অর্থঃ হে-সর্বদ্রষ্টা
২৯. ইয়া-হা'কামু, অর্থঃ হে-বিচারপতি
৩০. ইয়া-আ'দলু, অর্থঃ হে-নিখুঁত
৩১.ইয়া-লাতীফু, অর্থঃ হে-অমায়িক, সূক্ষ্ম দক্ষতাকারী
৩২.ইয়া-খ'বীরু, অর্থঃ হে-সম্যক অবগত
৩৩.ইয়া-হা'লীমু, অর্থঃ হে-ধৈর্যবান, প্রশ্রয়দাতা
৩৪.ইয়া-আ'জীমু, অর্থঃ হে-সুমহান
৩৫.ইয়া-গফুরু, অর্থঃ হে-মার্জনাকারী
৩৬. ইয়া-শাকুর, অর্থঃ হে-সুবিবেচক
৩৭. ইয়া-আ'লিইউ, অর্থঃ হে-মহীয়ান
৩৮. ইয়া-কাবিইরু, অর্থঃ হে-সুমহান
৩৯. ইয়া-হা'ফীজু, অর্থঃ হে-সংরক্ষণকারী
৪০. ইয়া-মুক্বীতু, অর্থঃ হে-লালনপালনকারী
৪১.ইয়া-হাসীবু, অর্থঃ হে- মীমাংসাকারী
৪২. ইয়া-জালীলু, অর্থঃ হে-গৌরবান্বিত
৪৩. ইয়া-কারীমু, অর্থঃ হে-উদার, অকৃপণ
৪৪. ইয়া-রক্বীবু, অর্থঃ হে-সদা জাগ্রত, অতন্দ্র পর্যবেক্ষণকারী
৪৫. ইয়া-মুজীবু, অর্থঃ হে-সাড়া দানকারী, উত্তরদাতা
৪৬. ইয়া-ওয়াসি', অর্থঃ হে-অসীম, সর্বত্র বিরাজমান
৪৭.ইয়া-হাকীমু, অর্থঃ হে-সুবিজ্ঞ, সুদক্ষ
৪৮. ইয়া-ওয়াদুদু, অর্থঃ হে-স্নেহশীল
৪৯. ইয়া-মাজীদু, অর্থঃ হে-মহিমান্বিত
৫০. ইয়া-বাই'ছু, অর্থঃ হে-পুনরুত্থানকারী
৫১.
আরবী উচ্চারণঃ الشهيد
বাংলা উচ্চারণঃ আশ্-শাহীদ
অর্থঃ সাক্ষ্যদানকারী
৫২
আরবী উচ্চারণঃ الحق
বাংলা উচ্চারণঃ আল-হা'ক্ব
অর্থঃ প্রকৃত সত্য
৫৩
আরবী উচ্চারণঃ الوكيل
বাংলা উচ্চারণঃ আল-ওয়াকিল
অর্থঃ সহায় প্রদানকারী, আস্থাভাজন, উকিল
৫৪
আরবী উচ্চারণঃ القوى
বাংলা উচ্চারণঃ আল-ক্বউইউ
অর্থঃ ক্ষমতাশালী
৫৫
আরবী উচ্চারণঃ المتين
বাংলা উচ্চারণঃ আল-মাতীন
অর্থঃ সুদৃঢ়, সুস্থির
৫৬
আরবী উচ্চারণঃ الولي
বাংলা উচ্চারণঃ আল-ওয়ালিইউ
অর্থঃ বন্ধু, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক
৫৭
আরবী উচ্চারণঃ الحميد
বাংলা উচ্চারণঃ আল-হা'মীদ
অর্থঃ সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়
৫৮
আরবী উচ্চারণঃ المحصى
বাংলা উচ্চারণঃ আল-মুহছী
অর্থঃ বর্ণনাকারী, গণনাকারী
৫৯
আরবী উচ্চারণঃ المبدئ
বাংলা উচ্চারণঃ আল-মুব্দি'
অর্থঃ অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা
৬০
আরবী উচ্চারণঃ المعيد
বাংলা উচ্চারণঃ আল-মুঈ'দ
অর্থঃ পুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি
৬১
আরবী উচ্চারণঃ المحيي
বাংলা উচ্চারণঃ আল-মুহ'য়ী
অর্থঃ জীবনদানকারী
৬২
আরবী উচ্চারণঃ المميت
বাংলা উচ্চারণঃ আল-মুমীত
অর্থঃ ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী
৬৩
আরবী উচ্চারণঃ الحي
বাংলা উচ্চারণঃ আল-হাইয়্যু
অর্থঃ চিরঞ্জীব, যার কোন শেষ নাই
৬৪
আরবী উচ্চারণঃ القيوم
বাংলা উচ্চারণঃ আল-ক্বাইয়্যুম
অর্থঃ স্বয়ং স্থিতিশীল
৬৫
আরবী উচ্চারণঃ الواجد
বাংলা উচ্চারণঃ আল-ওয়াজিদ
অর্থঃ পর্যবেক্ষক, আবিষ্কর্তা, চিরস্থায়ী
৬৬
আরবী উচ্চারণঃ الماجد
বাংলা উচ্চারণঃ আল-মাজিদ
অর্থঃ সুপ্রসিদ্ধ
৬৭
আরবী উচ্চারণঃ الواحد
বাংলা উচ্চারণঃ আল-ওয়াহি'দ
অর্থঃ এক, অনন্য, অদ্বিতীয়
৬৮
আরবী উচ্চারণঃ الصمد
বাংলা উচ্চারণঃ আছ্-ছমাদ
অর্থঃ চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ
৬৯
আরবী উচ্চারণঃ القادر
বাংলা উচ্চারণঃ আল-ক্বদির
অর্থঃ সর্বশক্তিমান
৭০
আরবী উচ্চারণঃ المقتدر
বাংলা উচ্চারণঃ আল-মুক্ব্তাদির
অর্থঃ প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী
৭১
আরবী উচ্চারণঃ المقدم
বাংলা উচ্চারণঃ আল-মুক্বদ্দিম
অর্থঃ অগ্রগতিতে সহায়তা প্রদানকারী
৭২
আরবী উচ্চারণঃ المؤخر
বাংলা উচ্চারণঃ আল-মুয়াক্খির
অর্থঃ বিলম্বকারী
৭৩
আরবী উচ্চারণঃ الأول
বাংলা উচ্চারণঃ আল-আউয়াল
অর্থঃ সর্বপ্রথম, যার কোন শুরু নাই
৭৪
আরবী উচ্চারণঃ الآخر
বাংলা উচ্চারণঃ আল-আখির
অর্থঃ সর্বশেষ, যার কোন শেষ নাই
৭৫
আরবী উচ্চারণঃ الظاهر
বাংলা উচ্চারণঃ আজ-জ'হির
অর্থঃ সুস্পষ্ট, সুপ্রতীয়মান, বাহ্য
৭৬
আরবী উচ্চারণঃ الباطن
বাংলা উচ্চারণঃ আল-বাত্বিন
অর্থঃ লুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ
৭৭
আরবী উচ্চারণঃ الوالي
বাংলা উচ্চারণঃ আল-ওয়ালি
অর্থঃ সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু
৭৮
আরবী উচ্চারণঃ المتعال
বাংলা উচ্চারণঃ আল-মুতাআ'লি
অর্থঃ সর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ
৭৯
আরবী উচ্চারণঃ البر
বাংলা উচ্চারণঃ আল-বার্
অর্থঃ কল্যাণকারী
৮০
আরবী উচ্চারণঃ التواب
বাংলা উচ্চারণঃ আত্-তাওয়াব
অর্থঃ বিনম্র, সর্বদা আবর্তিতমান
৮১
আরবী উচ্চারণঃ المنتقم
বাংলা উচ্চারণঃ আল-মুনতাক্বিম
অর্থঃ প্রতিফল প্রদানকারী
৮২
আরবী উচ্চারণঃ العفو
বাংলা উচ্চারণঃ আল-আ'ফঊ
অর্থঃ শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী
৮৩
আরবী উচ্চারণঃ الرؤوف
বাংলা উচ্চারণঃ আর-রউফ
অর্থঃ সদয়, সমবেদনা প্রকাশকারী
৮৪
আরবী উচ্চারণঃ مالك الملك
বাংলা উচ্চারণঃ মালিকুল-মুলক
অর্থঃ সার্বভৌম ক্ষমতার অধিকারী
৮৫
আরবী উচ্চারণঃ ذو الجلال و الإكرام
বাংলা উচ্চারণঃ যুল-জালালি-ওয়াল-ইকরাম
অর্থঃ মর্যাদা ও ঔদার্যের প্রভু
৮৬
আরবী উচ্চারণঃ المقسط
বাংলা উচ্চারণঃ আল-মুক্ব্সিত
অর্থঃ ন্যায়পরায়ণ, প্রতিদানকারী
৮৭
আরবী উচ্চারণঃ الجامع
বাংলা উচ্চারণঃ আল-জামিই'
অর্থঃ একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী
৮৮
আরবী উচ্চারণঃ الغني
বাংলা উচ্চারণঃ আল-গণিই'
অর্থঃ ঐশ্বর্যবান, স্বতন্ত্র
৮৯
আরবী উচ্চারণঃ المغني
বাংলা উচ্চারণঃ আল-মুগনিই'
অর্থঃ সমৃদ্ধকারী, উদ্ধারকারী
৯০
আরবী উচ্চারণঃ المانع
বাংলা উচ্চারণঃ আল-মানিই'
অর্থঃ প্রতিরোধকারী, রক্ষাকর্তা
৯১
আরবী উচ্চারণঃ الضار
বাংলা উচ্চারণঃ আয্-যর
অর্থঃ যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী
৯২
আরবী উচ্চারণঃ النافع
বাংলা উচ্চারণঃ আন্-নাফিই'
অর্থঃ অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী
৯৩
আরবী উচ্চারণঃ النور
বাংলা উচ্চারণঃ আন্-নূর
অর্থঃ আলোক
৯৪
আরবী উচ্চারণঃ الهادي
বাংলা উচ্চারণঃ আল-হাদী
অর্থঃ পথপ্রদর্শক
৯৫
আরবী উচ্চারণঃ البديع
বাংলা উচ্চারণঃ আল-বাদীই'
অর্থঃ অতুলনীয়, অনিধগম্য
৯৬
আরবী উচ্চারণঃ الباقي
বাংলা উচ্চারণঃ আল-বাক্বী
অর্থঃ অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়
৯৭
আরবী উচ্চারণঃ الوارث
বাংলা উচ্চারণঃ আল-ওয়ারিস'
অর্থঃ সবকিছুর উত্তরাধিকারী
৯৮
আরবী উচ্চারণঃ الرشيد
বাংলা উচ্চারণঃ আর-রাশীদ
অর্থঃ সঠিক পথের নির্দেশক
৯৯
আরবী উচ্চারণঃ الصبور
বাংলা উচ্চারণঃ আস-সবুর
অর্থঃ ধৈর্যশীল