ইসলামের ১৩০ ফরয কি? কিভাবে?

একশত ত্রিশ ফরয কিভাবে হয় তার বিবরন 

ইসলামের ১৩০ ফরয কি? কিভাবে?
ইসলামের ১৩০ ফরয কি? 

ঈমানে মোফাসসালে ৭ ফরয

(১) আল্লাহ্ তাআলা এক ও অদ্বিতীয় বলিয়া বিশ্বাস করা

(২) ফেরেশতাদের প্রতি ঈমান আনা

(৩) তাওরাত, যাবুর, ইঞ্জীল ও পাক কোরআনসহ যাবতীয় আসমানী কিতাবের উপর বিশ্বাস করা

(৪) আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূলগণের উপর ঈমান আনা

(৫) হাশরের দিন বিচার হইবে বিশ্বাস করা

(৬) অদৃষ্টের ভাল-মন্দের উপর বিশ্বাস রাখা

(৭) মৃত্যু ও পুরুত্থান সম্বন্ধে বিশ্বাস করা।

চার কুরসীতে ৪ ফরয

(১) আবদুল মান্নাফের পুত্র হাশেম

(২) হাশেমের পুত্র আবদুল মোত্তালেব

(৩) আবদুল মোত্তালেবের পুত্র আবদুল্লাহ্

(৪) আবদুল্লাহর পুত্র হযরত মুহাম্মদ মোস্তাফা (সাঃ) চার মাযহাবে ৪ ফরয ঃ (১) ইমাম আবু হানীফা (রঃ) ; (২) ইমাম শাফেয়ী (রঃ) ; (৩) ইমাম মালেক (রঃ) ; (৪) ইমাম আহমদই বনে হাম্বল (রঃ) ।

অযুতে ৪ ফরয

(১) মুখমণ্ডল ধৌত করা; 

(২) দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা ; 

(৩) দুই পা গোড়ালি পর্যন্ত ধৌত করা; 

(৪) মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা।

তায়াম্মুমে ৩ ফরয

(১) নিয়ত করা ; 

(২) হাতে মাটি বা বালি লাগাইয়া মুখ মাসেহ করা ; 

(৩) পুনরায় হাতে বালি বা মাটি লগাইয়া দুই হাতের কনুই পর্যন্ত মাসেহ করা ।

গোসলে ৩ ফরয 

(১) কুলি করা ; 

(২) নাকে পানি দওয়া ; 

(৩) সর্বাঙ্গ উত্তমরূপে ধৌত করা।

বেনায়ে মোসলমানী ৫ ফরয

(১) ঈমান গ্রহণ করা ; 

(২) নামায আদায় করা ; 

(৩) মালের যাকাত দেওয়া ; 

(৪) সাধ্য থাকিলে হজ্জ করা ; 

(৫) রমযান মাসে রোযা রাখা।

রোযা ও রোযার নিয়তে ৬০ ফরয

১. ত্রিশ রোযায় ৩০

২. নিয়তে ৩০, মোট ৬০ ফরয।

নামাযের বাহিরে ৬ ফরয

(১) পবিত্র হওয়ার জন্য অযু-গোসল করা (২) পরিধেয় বস্ত্র পাক হওয়া ; (৩) নামাযের স্থান পাক হওয়া ; (৪) সতর ঢাকা। পুরুষের নাভি হইতে হাঁটুর নীচ পর্যন্ত এবং স্ত্রীলোকের মুখ ব্যতীত হাতের কবজা হইতে সর্বাঙ্গ ঢাকা ; (৫) পশ্চিমমুখী হইয়া দাঁড়ানো ;(৬) নিয়ত করা।

নামাযের মধ্যে ৭ ফরয

(১) তাকবীরে তাহরীমা বাঁধা ; 

(২) দাঁড়াইয়া নামায পড়া ; 

(৩) কোরআনের যে কোন সূরা পাঠ করা ; 

(৪) রুকু দেওয়া ; 

(৫) সেজদা করা ; 

(৬) শেষ বৈঠকে বসা ; 

(৭) কোন কাজ দ্বারা নামায হইতে বাহির হওয়া। 

পাঁচ ওয়াক্ত নামাযে ৫ ফরয, পাঁচ নিয়তে ৫ ফরয।

দিবা রাত্র ১৭ রাকআত নামাযে ১৭ ফরয

(১) ফজরে ২ রাকআত'; 

(২) যোহরে ৪ রাকআত ; 

(৩) আসরে ৪ রাকআত ; 

(৪) মাগরিবে ৩ রাকআত ; 

(৫) এশাতে ৪ রাকআত ।