![]() |
| আমাদের আকীদাহ, আল্লাহ ও রাসুলে বিশ্বাস |
আমাদের আকীদাহ
আমাদের আকীদা হইলঃ এক আল্লাহ্ তা'য়ালা, তাঁহার ফেরেশতাকুল, আসমানী কিতাবসমূহ, রাসূলগণ, শেষ বিচারের দিন এবং তাকদীরের ভাল ও মন্দের প্রতি গাঢ় বিশ্বাস স্থাপন করা।
অতএব, আল্লাহ্ তা'য়ালার রবুবিয়্যাতের প্রতি বিশ্বাস করি। অর্থাৎ তিনিই স্রষ্টা, প্রতিপালক, মালিক এবং সর্ব বিষয়ের একমাত্র মহা ব্যবস্থাপক। আমরা আরো বিশ্বাস করি আল্লাহ্ তা'য়ালার উলুহিয়্যাতের প্রতি ; অর্থাৎ | একমাত্র তিনিই সত্যিকারে ইলাহ। তাঁহাকে ছাড়া অন্য সকল মাবূদ (উপাস্য)ই বাতিল।
আমরা তাঁহার সকল নাম ও গুনাবলীসমূহের প্রতি ও ঈমান পোষন করি, অর্থাৎ একমাত্র তাঁহারই আছে ঐ সকল সুন্দর নাম সমূহ এবং উন্নত ও পূর্ণগুনাবলী। আমরা আরো বিশ্বাস করি যে উপরোক্ত বিষয়াবলীতে তিনি একক; অর্থাৎ আল্লাহ তায়ালার উলুহিয়্যাত, রাবুবিয়্যাত এবং নামসমূহ ও গুনাবলীতে আর কেউ অংশীদার নাই ।
আল্লাহ্ তা'য়ালা ঘোষনা করিয়াছেনঃ
رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ
لِعِبَادَتِهِ هَلْ تَعْلَمُ لَه سَمِيًّا
“তিনি আসমানসমূহ ও যমীনের প্রতিপালক এবং যাহা কিছু উহাদের মধ্যে আছে, সুতরাং তুমি তাঁহার ইবাদতে ধৈর্য্যধারণ কর । তুমি কি কাহাকেও তাঁহার সমগুন সম্পন্ন মনে কর” (১)? আমরা আরো বিশ্বাস করি যে :-
اللهُ لا إلهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَومٌ لَهُ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُه حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
“আল্লাহ(এইরূপ যে) তিনি ভিন্ন কেহ ইবাদতের প্রকৃত যোগ্য নহে; তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। না তন্দ্ৰা তাঁহাকে স্পর্শ করিতে পারে, আর না নিদ্রা। তাঁহারই সত্বাধীনে রহিয়াছে যাহা কিছু আসমান সমূহে এবং যমিনে আছে । এমন ব্যক্তি কে আছে ? যে তাঁহার নিকট সুপারিশ করিতে পারে তাঁহার অনুমতি ব্যতীত। তিনি অবগত আছেন তাহাদের (সৃষ্টির) উপস্থিত ও অনুপস্থিত অবস্থাবলী।
আর ঐ সমুদয় সৃষ্টি তাঁহার এলেমের কোন বস্তুকেই স্বীয় জ্ঞানের আবেষ্টনীতে আনিতে পারে না। হাঁ যে পরিমান তিনি ইচ্ছা করেন। তাঁহার কুর্সী (১) আসমান সমূহ ও যমিনকে নিজের মধ্যে ধারণ করিয়া রাখিয়াছে আর আল্লাহর পক্ষে এতদুভয়ের হেফাজত কিছুমাত্র কষ্টকর হয় না। এবং তিনি অতি উচ্চ মর্যাদাশালী, অতি মহান (২)। আমরা আরো বিশ্বাস করি যে :-
هُوَ اللهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ القُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللهِ عَمَّا يُشْرِكُونَ هُوَ اللهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوَّرُ لَهُ الأَسْمَاءُ الْحُسْتَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ
(১) কুসী আসমান ও যমীন হইতে অনেক গুন বড় এবং আরশ হইতে ছোট। আরশের কোন সীমানাই বর্নণা করা যায় না। (বয়ানুল কুরআন)
(২) সূরা আল বাকারাহ ; আয়াতঃ ২৫৫
সমাজ ব্যাবস্থা
সুস্থ সঠিক ও নির্ভুল আকীদা-বিশ্বাসই হচ্ছে সমাজ ব্যবস্থার ভিত্তি। আর তওহীদ-সর্বতোভাবে আল্লাহ্ এক-একক ও অদ্বিতীয়- বিশ্বাসই হচ্ছে এ আকীদার নির্যাস এবং পূর্ণ দ্বীন ইসলামের প্রাণশক্তি। নির্ভুল আকীদা ও খালেস তওহীদের সংরক্ষণকেই ইসলাম তার শরীয়ত গঠনে ও শিক্ষার ভিত্তি স্থাপনে চরম লক্ষ্য হিসেবে সম্মুখে রেখেছে।
সেই সাথে মূর্তি পূজারীরা যে জাহিলী আকীদা-বিশ্বাস ব্যাপকভাবে প্রচার করে রেখেছিল, তার বিরোধীতা ও মূলোৎপাটনও তাকে করতে হয়েছে। কেননা মুসলিম সমাজ-সামষ্টিকে শিরকের মলিনতা-কদর্যতা ও গুমরাহীর অবশিষ্ট থেকে রক্ষা করার জন্যে এ কাজ একান্তই অপরিহার্য।
বস্তুত এ বিশ্বলোক প্রাকৃতিক আইন ও আল্লাহ্ প্রদত্ত সুন্নাতের সুদৃঢ় বন্ধনে বন্দী। এ নিয়ম ও আল্লাহ্ প্রদত্ত সুন্নাতের কোন পরিবর্তন নেই, তাতে নেই কোনরূপ ব্যতিক্রম। কুরআন মজীদের কয়েকটি স্থানেই এ কথা বলিষ্ঠ ঘোষিত হয়েছে।
সূরা ফাতির-এ বলা হয়েছেঃ ( আরবি****)
আল্লাহর সুন্নাত- নিয়ম-কানুনে কোনরূপ পরিবর্তন বা ব্যতিক্রম দেখতে পাবে না।
কুরআন ও সুন্নাত মুসলমানকে শিক্ষা দিয়েছে যে, এসব প্রাকৃতিক নিয়ম-কানুনকে সম্মান করা- তার মর্যাদা রক্ষা করা কর্তব্য। কার্যকারণ প্রয়োগে ফলাফল লাভের জন্যে চেষ্টা-প্রচেষ্টা চালাবে। কেননা আল্লাহ্ প্রতিটি কাজের মূলে 'কারণ' রেখেছেন এবং এ দুয়ের মধ্যে গভীর সম্পর্ক সংস্থাপন করে নিয়েছেন।
ইবাদতগাহের পরিচালক, ধোঁকা প্রতারণার পেশাধারী ও ধর্ম-ব্যবসায়ীরা নিজেদের সার্থোদ্ধারের মতলবে যে সব কাল্পনিক গোপন কার্যকারণকে উপার্জন উপায়রূপে অবলম্বন করেছে, তার প্রতি কোন মুসলমানই একবিন্দু ভ্রুক্ষেপ করতে ও তার গুরুত্ব মেনে নিতে পারে না।
