প্রতিদিনের দোয়া ও আমল। পর্ব-১

রিযিক বাড়ানোর দোয়া 

দোয়া :اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ

উচ্চারণ : আল্লাহু লাতীফুম্ বি-ইবাদিহি ইয়ারজুকু মাইয়্যাশায়ু, ওয়া হুয়াল কাভিয়্যুল আজিজ।

অর্থ : আল্লাহতায়ালা নিজের বান্দাদের প্রতি মেহেরবান। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি প্রবল, পরাক্রমশালী। -সূরা শুরা: ১৯

ফজিলত : : যে ব্যক্তি প্রতিদিন সকালে নিয়ম করে, একনিষ্ঠতার সঙ্গে ৭০ বার এ আয়াত পড়বে, সে সর্বদা রিজিকের সঙ্কট থেকে হেফাজতে থাকবে।

প্রতিদিন এর দোয়া ও আমল
প্রতিদিন এর দোয়া ও আমল


সকাল-সন্ধ্যায় পড়ার দোয়া

দোয়া :بسم الله الذى لا يضر مع اسمه شيئ فى الارض ولا فى السماء وهو السميع العليم

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজী লা ইয়াদুররু মাআসমিহী শাইয়ুন ফিল আরদি ওলা ফিস সামাই ওয়াহুয়াস সামিউল আলীম।

অর্থ : আমি সকালে বা সন্ধ্যায় উপনীত হয়েছি এমন আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও যমীনের কোন কিছুই ক্ষতি করতে পারে না।

ফজিলত : : যে ব্যক্তি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এই দোয়া তিন বার করে পাঠ করবে, কোন কিছুই তার ক্ষতি করতে পারবে না।


শিশুর জীদ দূর করার দোয়া

দোয়া :أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ

উচ্চারণ : আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস্ সামাওয়াতি ওয়াল আরদি তাউআউ ওয়া কারহান; ওয়া ইলাইহি ইয়ুরজাঊন।

অর্থ : তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তার অনুগত হবে। সবাই তার কাছে ফিরে যাবে।

ফজিলত : : সন্তানের অতিরিক্ত জিদ থাকলে, কথা না শোনলে, কথা না মানলে প্রতিদিন ৭ বার সন্তানের কপালের উপরিভাগের চুলে হাত রেখে এ আয়াতখানা পাঠ করে তার চেহারা ও কানে ফুঁ দিলে-জিদ কমে আসে। এ আমল নূন্যতম ২১ দিন লাগাতার করতে হয়।


ব্যাথা উপশমের দোয়া

দোয়া :عُوْذُ بِعِزَّ ةِ اللهِ وَقُدْرَ تِهِ مِنْ شَرِّ مَااَجِدُ

উচ্চারণ : আউযুবি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শার'রি মা আজিদু

অর্থ : আল্লাহ প্রতাপ ও তাঁর ক্ষমতার নিকট আশ্রয় চাচ্ছি এবং ঐ বস্তু হতে, যা অনুভব করছি ও আশংকা করছি, তার অনিষ্ট হতে।

ফজিলত : : হযরত উসমান (রাঃ) একবার ব্যাথার যন্ত্রনায় কাতড়াচ্ছিলেন। রাসূল বললেন, আপনি ডান হাত দিয়ে ব্যাথার স্থান বুলানোর সময় এই দোয়া সাতবার পড়ুন। ব্যাথা ধীরে ধীরে কমে যাবে। (সুনান আবু দাউদ,খন্ড-২ পৃষ্ঠা-৫৪৩


ঋণ থেকে মুক্তির লাভ করার কার্যকরি দোয়া

দোয়া :اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ : আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা 'আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা 'আম্মান সিওয়া-ক।

অর্থ : হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। [তিরমিযী ৫/৫৬০, নং ৩৫৬৩]


জাদু-টোনা ও শয়তানের ক্ষতি থেকে নিরাপদে থাকা বা পরিত্রাণ পাওয়ার দোয়া

দোয়া : أصبحنا وأصبح الملك لله ، والحمد كله لله ، أعوذ بالله الذي يمسك السماء أن تقع على الأرض إلا بإذنه من شر ما خلق وذرأ، ومن شر الشيطان وشركه

উচ্চারণ : আসবাহনা ওয়া আসবাহাল মালিকু আল্লাহ। ওয়াল হামদুল কুল্লুহু লিল্লাহ। আউজু বিল্লাহিল্লাজি ইয়ামসাকুস সামায়া আন তাকায়া আলাল আরদি ইল্লা বিইজনিহি মিন শাররি মা খালাকা ওয়া জারান ওয়া মিন শাররিম শাইতনি ওয়া শিরকিহি। (তিনবার)

অর্থ : আমরা এবং এ পৃথিবী উভয়েই একমাত্র আল্লাহর জন্যই সকালে উপনীত হয়েছি, এবং সব প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। আমি আশ্রয় প্রার্থনা করছি ওই আল্লাহর কাছে যার আদেশেই আসমান জমিনে ভেঙ্গে পড়া থেকে বিরত থাকে, আশ্রয় প্রার্থনা করছি তাঁর কাছে তিনি যা সৃষ্টি করেছেন সেসব জিনিসের অনিষ্ট থেকে। এবং শয়তানের অনিষ্ট থেকে ও তার র্শিক থেকে।

ফজিলত : : হজরত কাকা ইবনে হাকিম রহ. বলেন, কাবে আহবার আমাকে বলেছেন, একটি দোয়া যদি আমি না পড়তাম তাহলে ইহুদিরা আমাকে [জাদু করে] গাধা বানিয়ে ফেলতো। তাকে জিজ্ঞেস করা হলো সেটি কোন্ দোয়া? তখন তিনি এ দোয়াটির কথা বললেন। [মুয়াত্তা মালেক-১৭০৭] অতএব কেউ যদি সকালে একবার এদোয়াটি পড়ে তাহলে সে জাদু-টোনার অনিষ্ট থেকে মুক্ত থাকবে। ইনশাআল্লাহ।


প্রত্যেক নামাযের পরের দোয়া

দোয়া :سُبْحَانَ اللهِ (৩৩ বার) ٱلْحَمْدُ لِلَّٰهِ‎‎ (৩৩ বার) اللَّهُ أَكْبَرُ (৩৩ বার) لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيءٍ قدير (একবার)

উচ্চারণ : সুবহানাল্লাহ্| আলহামদুলিল্লাহ্| আল্লাহু আকবার| লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদীর।

অর্থ : আল্লাহ পবিত্র| সমস্ত প্রশংসা মহান আল্লাহর| আল্লাহ্‌ মহান| আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান|

ফজিলত : : যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর উক্তরূপে তসবীহ্ পাঠ করে তার সকল গুনাহ্ মার্জিত হয়ে যায় যদিও তা সমুদ্রের ফেণরাশির মত অফুরন্ত হয়। যে প্রত্যহ ১০০ বার 'সুবহানাল্লাহি ও বিহামদিহী' পাঠ করে তার পাপরাশি সমুদ্রের ফণরাশির ন্যায় অপরিসীম হলেও তা ক্ষমা করা হয়।