দুনিয়া ও আদর্শ মুসলমানদের কার্যাবলী

নামাজ, রোজা, হজ্জ, যাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ যে সকল বিষয়গুলো থাকে তাই দুনিয়া ও বর্তমান। আর যখন আল্লাহর ইসলামবিষয়ক নিয়মানুবর্তিতাকে মেনে কেউ তার বর্তমান জীবনকে অতিবাহিত করবে সেটাই হবে আদর্শ মুসলমানদের কাজ।

আমাদের মনে রাখতে হবে -- 

আমরা আল্লাহর পথে চলি বা নাই চলি এতে আল্লাহর কোন লাভ বা ক্ষতি নেই। বরং আল্লাহর চাওয়াকে আমরা যত ভালভাবে চর্চার মাধ্যমে অনুভব করতে পারব সেটা হবে আমাদের জন্য সর্বোচ্চ লাভ।

সেক্ষত্রে একজন আদর্শ মুসলমানের যে বিষগুলিকে মাথায় রেখে ২৪ ঘন্টার একটি দিন পার করা উচিত ; তা হলো:

  • কুরআন-হাদিস বুঝে বুঝে পড়ুন। পূর্ণ দ্বীনি অনুভূতি সহকারে রমজানের রোজা পালন, পাঁচ ওয়াক্ত নামাজসহ নফল ইবাদত আদায় করুন।
  • সত্যকে নিজে বুঝুন, অন্যকে বুঝান।
  • পরিবার ও নিকট আত্মিয়ের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করুন।
  • নৈতিকতাবিবর্জিত, বিকৃত ও ইসলামবিদ্বেষী কজকে দূরে রাখুন।
  • সুদ, ঘুস, জুয়াসহ সকল প্রকার হারাম কার্যক্রম থেকে বিরত থাকুন এবং অধীনস্থদের বিরত রাখুন।
  • মদসহ সকল প্রকার মাদকদ্রব্য এবং হারাম দ্রব্যাদি বিক্রয় ও প্রদর্শন সম্পূর্ণরূপে বন্ধ করুন।

দুনিয়া ও আদর্শ মুসলমানদের কার্যাবলী

দুনিয়া ও আদর্শ মুসলমানদের কার্যাবলী 

  • রমজানের পবিত্রতা রক্ষা করুন। তাকওয়া অর্জন করুন এবং তাকওয়া অর্জনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখুন।
  • দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ অবাধে খোলা রাখা থেকে বিরত থাকুন (শুধু অমুসলিম, মুসাফির, অপ্রাপ্তবয়স্ক ও রোগীদের জন্য নিয়ন্ত্রিতভাবে খোলা রাখা যেতে পারে)।
  • সকল প্রকার অশ্লীল প্রদর্শনী বন্ধ করুন। ভার্চুয়ালজগতের অশ্লীলতা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করুন।
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ চলমান সংকট মোকাবিলায় জাতীয় ও স্থানীয় সকল পর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করুন। সাধ্যানুযায়ী অসহায়, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান।
  • খাদ্যে ভেজাল ও ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন।
  • কালোবাজারি ও অসদুদ্দেশ্যে মজুতদারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।