তারাবীর নামাযের বিবরণ ও করনীয় কি?

তারাবীর নামাযের বিবরণ ও করনীয় কি?

তারাবীর নামাযের বিবরণ ও করনীয় কি?

রমযানের চাঁদ উঠিবার পর হইতে শাওয়াল মাসের চাঁদ না উঠা পর্যন্ত ১ মাস এশার নামাযের পর বেতের নামাযের পূর্বে দুই দুই রাকআত করিয়া ১০ সালামে ২০ রাকআত নামায আদায় করিতে হয়। এই নামাযকে তারাবীর নামায বলা হয়। এই নামায জামাআতের সহিত পড়া সুন্নতে মোআক্কাদায়ে কেফায়া। ওযরবশত একাও পড়া চলে । তারাবীহ নামাযে সারা রমযান মাসে একবার কোরআন শরীফ খতম করা সুন্নত। যদি ইমাম হাফেয না হন তবে প্রত্যেক রাকআতে সূরা ফাতেহার পর সূরা এখলাস অথবা অন্য সূরা বা আয়াত পড়িবে। এই নামায একা পড়িলে বেতেরের নামাযও একা পড়িবে। কিন্তু তারাবীর নামায জামাআতে পড়িলে অধিক সওয়াব হইবে। তারাবীহ নামাযের নিয়ত করিয়া তাহরীমা বাঁধিয়া দুই রাকআত সুন্নত নামাযের মত পড়িয়া সালাম ফিরাইবে।


তারাবীহ নামাযের নিয়ত

 نَوَيْتُ أَنْ أَصَلِيَ لِلَّهِ تَعَالَى رَكْعَتَى صَلوةِ التَّرَابِيحِ سُنَةٌ رَسُولِ اللهِ تَعَالَى مُتَوَجِهَا إِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ .

উচ্চারণ ঃ নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাআতাই সালাতিত তারাবীহি, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।


তারাবীহ নামাযের দোআ

প্রতি চারি রাকআত শেষে বসিয়া নিম্নের দোআটি পড়া যায়। না পড়িলেও দোষের কিছু নাই; বরং পড়িতেই হইবে এমন কোন বাধ্যবাধকতা আরোপ করা ঠিক হইবে না ।

سبْحَنَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبُحْنَ ذِي الْعِزَّةِ وَالْعَظَمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوتِ سُبْحَنَ الْمَلِكِ الحَيِّ الَّذِي لَا يَنَامُ وَلَا يَمُوتُ أَبَدًا أَبَدًا سُبوح قدوس ربنَا وَرَبُّ الْمَلِئِكَةِ وَالرُّوحِ .

উচ্চারণ ঃ সোবহানা ফিলমুলকি ওয়াল মালাকুতি, সোবহানা যিলইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল জাবারূতি, সোবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামৃতু আবাদান আবাদান, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়াররূহ।

প্রতি চারি রাকআত শেষে উল্লিখিত দোআ পড়ার পর কোন প্রকার বাধ্যবাধকতা ছাড়া নিম্নের দোআ পড়িয়া মোনাজাত করা যায়। বিশ রাকআত শেষে একত্রেও করা যায়। না করিলেও দোষের কিছু নাই। তবে খেয়াল রাখিতে হইবে যেন জামাআতে উপস্থিত লোকজনের কষ্ট না হয়। 


তারাবীহ নামাযের মোনাজাত

اللهُمَّ إِنَّا نَسْئَلُكَ الْجَنَّةَ وَنَعُوذُ بِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةِ والنارِ بِرَحْمَتِكَ يَا عَزِيزُ يَا غَفَّارُ يَا كَرِيمُ يَا سَتَارُنَا رَحِيمُ يَا جَبَّارُ يَا خَالِقَ يَا بَارُ اللَّهُمَّ أَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيرُ يَا مُجِيرُ يَا مُجِيرُ برَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ .

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি, ইয়া খালিকাল জান্নাতি ওয়াননারি, বিরাহমাতিকা ইয়া আযীযু ইয়া গাফ্ফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রাহীমু ইয়া জাব্বারু ইয়া খালেকু ইয়া বাররু, আল্লাহুম্মা অজিরানা মিনান্নারি ইয়া মুজীরু ইয়া মুজীরু ইয়া মুজীরু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।