হারাম কত প্রকার ও কি কি? পর্ব - ৩


সহীহ্ ইসলাম শিক্ষা - হারাম এর প্রকারভেদ পর্ব-৩

সহীহ্ ইসলাম শিক্ষা - হারাম এর প্রকারভেদ পর্ব-৩

হারাম ব্যবসা

কিন্তু ইসলামে ব্যবসা হারাম নয়। তবে যে ব্যবসায়ে জুলুম, ধোঁকাবাজি, প্রতারণা, ঠকবাজি, মুনাফাখোরী কিংবা কোন নিষিদ্ধ জিনিসের ক্রয়-বিক্রয়, উত্পাদন হয় তা নিশ্চয়ই হারাম।

যেমন মদের ব্যবসা, বিবেক-বুদ্ধি আচ্ছন্নকারী দ্রব্যাদির ক্রয়-বিক্রয় কিংবা শূকর ব্যবসা অথবা মূর্তি, প্রতিকৃতি বা অনুরূপ ধরনের ব্যবসা নিশ্চয়ই নিষিদ্ধ। কেননা এ জিনিসগুলো গ্রহন, পান, চলাচলকরণ ও তা থেকে উপকার গ্রহণ ইসলামে সম্পূর্ণরূপে হারাম করে দেয়া হয়েছে ।

ব্যবসাকে দুটো শর্তের ভিত্তিতে জায়েয ঘোষণা করা হয়েছেঃ

প্রথম, ব্যবসায় পক্ষদ্বয়ের পূর্ণ সন্তুষ্টি ও সম্মতির ভিত্তিতে সম্পন্ন হতে হবে এবং দ্বিতীয়, তাতে এক পক্ষের মুনাফা অপর পক্ষের ক্ষতির ফলে হতে পারবে না। আয়াতের তোমরা নিজেদের হত্যা করো না অংশ থেকে তাই প্রমাণিত হয়।


চাকরি

সততা সহকারে গ্রহণ করল এবং এ পদের যে দায়িত্ব ও কর্তব্য তার ওপর বর্তায় তা সে যথাযথ পালন করল।

বিচারক তিন ধরনের। তন্মধ্যে এক ধরনের বিচারক জান্নাতে যাবে। আর অপর দুধরনের বিচারক যাবে জাহান্নামে। জান্নাতে যাবে সে বিচারক যে প্রকৃত সত্যকে জানতে পারল এবং সে অনুযায়ী ফয়সালা করল- রায় দিল। কিন্তু যে বিচারক প্রকৃত সত্য জানতে পেরে জুলুম করল, সে জাহান্নামে যাবে। আর সেও জাহান্নামে যাবে সে মূর্খতা ‍ও অজ্ঞতার ভিত্তিতে বিচারকার্য সমাধা করল।

জুলুম বা হারাম কাজে সাহায্য সহায়তাকারী কোন প্রতিষ্ঠান বা সংস্থায় চাকরি গ্রহণও মুসলমানের জন্যে হারাম। যেমন কোন সুদী কারবারের প্রতিষ্ঠান, মদ্য উত্পানদের কারখানা বা মদ্য বিক্রির দোকান, কোন নৃত্যশালা, থিয়েটার, ছায়াছবি নির্মান ইত্যাদি ধরনের কাজে চাকরি গ্রহণও জায়য হতে পারে না।


প্রকৃতি বিরোধী কাজ হারাম

যৌন কামনা-বাসনা নিয়ন্ত্রণের ও সংগঠনের যে পন্থা ইসলাম গ্রহণ করেছে, সেই পর্যায়ে একটি জরুরী কথা হচ্ছে, ইসলামে জ্বেনা ও তার উপায় ও কারণসমূহ যেমন হারাম, তেমনি 'লেওয়াতাত' বা লুত জাতি'র প্রকৃতি পরিপন্থী কাজকেও সম্পূর্ণ হারাম করে দেয়া হয়েছে।

হস্তমৈথুন হারাম

অনেক যুবক যৌন উত্তেজনা দমনের উদ্দেশ্যে নিজ হস্তদ্বয়ের আশ্রয় গ্রহণ করে থাকে। নিজ হাতের মৈথুনের সাহায্যে শুক্র নিষ্কাশন করে স্নায়ূমণ্ডলীকে শান্ত করে থাকে। অধুনা এক 'গোপন স্বভাব' নামে অভিহিত করা হয়। অনেক বিশেষজ্ঞই এ কাজকে হারাম বলেছেন।

ইসলামে বৈরাগ্যবাদ হারাম

ইসলামে যৌন উত্তেজনাকে লাগামমুক্ত ও অবাধ করে দেয়া হয়ন। কেননা তা করে দেয়া হলে তা কোন সীমা বা বাধা-বন্ধন, শর্ত-প্রতিবন্ধকতা মেনে চলতে প্রস্তুত হবে না। এ কারণেই জ্বেনা-ব্যভিচার এবং তৎসংশ্লিষ্ট ও সেদিকে টেনে নেয়ার যাবতীয় কার্যক্রমকেও হারাম করে দেয়া হয়েছে।

কুমারী কন্যার অনুমতি, তার ওপর জোর করা হারাম

যুবতী কুমারী কন্যা তার বিয়ের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব পাওয়ার অধিকারী। তার মতের প্রতি গুরুত্ব না দেয়া বা তার সম্মতি-অনুমতির প্রতি লক্ষ্য না রাখা তার পিতা বা অভিভাবকের জন্যে মোটেই জায়েয নয়।

পিতা-মাতা
  • পিতামাতার সাথে সম্পর্ক ছিন্নকরণ হারাম।
  • পিতামাতাকে অভিশাপ দেয়াও হারাম।
  • পিতামাতার অনুমতি ছাড়া জিহাদে চলে যাওয়াও হারাম করে দেয়া হয়েছে।
  • যেহেতু ইসলাম পিতামাতার ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করে এজন্যে তারা মুশরিক হলেও তাদের সাথে সম্পর্কচ্ছেদ করা ও তাদের প্রতি খারাপ আচরণ অবলম্বন করাকেও ইসলাম হারাম ঘোষণা করেছে।
অন্যান্য হারাম কাজগুলোর তালিকা:
  • পণকদারকে বিশ্বাস করা হারাম
  • পাশার দ্বারা ভাগ্য জানতে চাওয়া হারাম
  • যাদুবিদ্যা হারাম
  • বিদ্বেষমূলক ভাবধারা হারাম
  • বংশ ও বর্ণের গৌরব 
  • মৃতের জন্যে বিলাপ
  • ধোঁকাপূর্ণ বিক্রয় হারাম
  • দ্রব্যমূল্য লয়ে খেলা করা হারাম 
  • পণ্য মজুদকারী অভিশপ্ত।
  • বাজারের স্বাধীনতায় কৃত্রিম হস্তক্ষেপ।
  • দালালী জায়েয, তবে মুনাফাখোরি ও ধোঁকাবাজি হারাম।
  • বারবার কিরা-কসম করা হারাম।
  • মাপে ওজনে কম করা।
  • চোরা মাল ক্রয়।
  • সুদ হারাম, সুদ দাতা ও সুদী দলিলের লেখক।
  • বেশি মুল্যে বাকী ক্রয়।
  • বীমা কোম্পানী ও কাজ হারাম।
  • ভুল নীতিতে পারস্পরিক চাষাবাদ
  • নগদ মূল্যে জমি লাগানো হারাম
  • ক্রীড়া যখন অর্থে, জান-মাল ও ক্ষয়ক্ষতির কারন হয় তখন তা হারাম।
  • গান - বাদ্যযন্ত্র, যা ধর্ম থেকে দূরে সরায় তা হারাম।
  • জুয়া-সুরা-সঙ্গী সবই হারাম।
  • লটারী হারাম।