কাকে নবী বলা হয়?
নবী হলো তাঁরাই, যাদের উপর আল্লাহ তা'আলার কোনো শরীয়াত নাযিল হয়নি, অর্থাৎ তাঁর পূর্বে যে শরীয়া আবতীর্ণ করেছে, সে শরীয়াহ মোতাবেক দেশ এবং মানুষদের মধ্যে বাস্তবায়নের করার হুকুম দিয়েছে, তাদেরকে সাধারণত নবী বলা হয়।
কাকে রাসূল বলা হয়?
![]() |
| নবী রাসুলের পরিচিতি |
রাসূল হলো তাঁরাই, যাদের উপর মহান আল্লাহ তা'আলা তাঁর নতুন শরীয়াত নাযিল করেছেন, এবং সে শরীয়াতের সকল বিধি-বিধান পৃথিবীর মানুষদের মাঝে বাস্তবায়নের জন্য হুকুম দিয়েছেন, তাদেরকে রাসূল বলে।
চলুন এখন যাক, নবী অনুযায়ী কে কোন দেশে এসেছিলেন অর্থাৎ অবতরণ করেছিলেন। যুগে যুগে আল্লাহ তা'আলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এখানে একটা বিষয় লক্ষণীয় যে, সকল নবী-রাসূলই কিন্তু আরবে জন্মগ্রহণ করেন নি। অথবা আল্লাহ তা'আলা সকলকেই এক জায়গা বা স্থানে পাঠায়নি। বরং নবী-রাসূলদের আল্লাহ তা'আলা ভিন্ন ভিন্ন জায়গা ভিন্ন ভিন্ন সময়ে পাঠিয়েছেন। যেমন হযরত আদম ( আঃ ) কে আল্লাহ তা'আলা পাঠিয়েছিলেন শ্রীলংকাতে।
আবার মূসা আঃ কে পাঠিয়েছেন মিশরে। এভাবে প্রতিটি নবীকে যুগে যুগে বিভিন্ন জাতিকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য পৃথিবীর এক এক স্থানে পাঠিয়েছেন। তাহলে চলুন জানা যাক নবীদের নামের তালিকা অনুযায়ী এক এক জন নবীকে কোনো স্থানে অবতরণ করিয়েছিলেন বা পাঠিয়েছেন।
- হযরত আদম (আঃ) = Hajrat Adom ( a. ) = শ্রীলংকা
- হযরত নূহ (আঃ) = Hajrat Nuah ( a. ) = জর্ডান
- হযরত শোয়াইব (আঃ) = Hajrat Soaib ( a. ) = সিরিয়া
- হযরত সালেহ (আঃ) = Hajrat Saleh ( a. ) = লেবানন
- হযরত ঈব্রাহীম (আঃ) = Hajrat Ebrahim ( a. ) = ইরাক
- হযরত ইসমাঈল (আঃ) = Hajrat Esmail ( a. ) = সৌদি আরব
- হযরত ইয়াকুব (আঃ) = Hajrat Yakub ( a. ) = ফিলিস্তিন
- হযরত মূসা (আঃ) = Hajrat Musa ( a. ) = মিশর।
- হযরত ইয়াহ ইয়া (আঃ) = Hajrat Yah ( a. ) = ফিলিস্তিন
- হযরত জাকারিয়া (আঃ) = Hajrat Jakaria ( a. ) = ফিলিস্তিন
- হযরত ইসহাক (আঃ) = Hajrat Yisyak ( a. ) = ফিলিস্তিন
- হযরত ইউসুফ (আঃ) = Hajrat Yousuf ( a. ) = ফিলিস্তিন
- হযরত লুত (আঃ) = Hajrat Lut ( a. ) = জর্ডান ইরাক
- হযরত আইয়ুব (আঃ) = Hajrat Aiyub ( a. ) = জর্ডান
- হযরত হুদ (আঃ) = Hajrat Hud ( a. ) = ইয়েমেন
- হযরত মুহাম্মদ (সাঃ) = Hajrat Mohammed ( Sa. ) = সৌদি আরব
এখানে প্রায় ১৬+ নবী-রাসূল এর পাঠানো স্থানগুলো উল্লেখ করা হয়েছে। নবীদের নামের তালিকা অনুযায়ী স্থানগুলো সাজানোর চেষ্টা করা হয়েছে। ইন্টারনেট ও বই থেকে সম্পূর্ণ ডিটেইলসগুলো নেওয়া হয়েছে।
সুতরাং, আশা করি নবীদের নামের তালিকা গুলোর পাশাপাশি নবীদের আগমণ স্থানগুলো সম্পর্কে একটি ছোট ধারণা পেয়েছেন।
উপরোক্ত বিস্তর আলোচনা থেকে আশা করি সম্পূর্ণ একটি ধারণা পেয়েছেন নবীদের নামের তালিকা সম্পর্কে।
এছাড়াও পাশাপাশি ধারণা পেয়েছেন, নবীদের নামের তালিকা অনুযায়ী কোন নবী কোন এরিয়াতে এসেছিলেন। অর্থাৎ আল্লাহ তা'আলা একটি নির্দিষ্ট সময় পর পর এক একজন নবীকে এক এক জায়গায় পাঠিয়েছেন। আর সেই স্থানগুলোর নাম এবং নবীর নাম। মূলত এটিই ছিল নবীদের নাম নিয়ে আজকের আর্টিকেলটি।
