ইসলামের ৫ কালেমাগুলো কি কি?

কালেমার বিবরণ

ইসলামের ৫ কালেমা ও আমল

ইসলামের ৫ কালেমা ও আমল

কালেমা তাইয়্যিবাহ

বাংলা উচ্চারণ : লা-ইলা-হা ইল্লাল্লা-হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 

অনুবাদঃ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ (ইবাদতের যোগ্য) নেই। হযরত মুহাম্মদ (ছ) আল্লাহর প্রেরিত রাসূল ।

কালেমা শাহদাত

أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ

مُحَمَّدًا اعبُدُهُ وَرَسُوله -7

বাংলা উচ্চারণ ঃ আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান 'আব্দুহু ওয়া রাসূলুহ্। 

অনুবাদ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তা'আলা ব্যতীত আর কোন ইলাহ (ইবাদতের যোগ্য) নেই। তিনি এক এবং তাঁর কোন শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ (ছ) তাঁর বান্দা ও রাসূল ।

কালেমা তাওহীদ

لا إِلَهَ إِلَّا أَنْتَ وَاحِدًا لَّا ثَانِيَ لَكَ مُحَمَّدٌ رَسُولُ اللهِ اِمَامُ

الْمُتَّقِينَ رَسُولُ رَبِّ الْعَلَمِينَ .

বাংলা উচ্চারণ ঃ লা-ইলা-হা ইল্লা আনতা ওয়াহিদাল্‌লা-ছানিয়ালাকা, মুহাম্মাদুর রাসূলুল্লা-হি ইমামুল মুত্তাক্বীনা রাসূলুরব্বিল আলামীন।

অনুবাদ : (হে আল্লাহ!) তুমি ছাড়া আর কোন ইলাহ (ইবাদতের যোগ্য) নেই, তুমি এক এবং অদ্বিতীয়। হযরত মুহাম্মদ (ছ) আল্লাহভীরুদের ইমাম এবং বিশ্বজাহানের প্রতিপালকের রাসূল।

কালিমা তামজীদ

لِنُورِهِ مَنْ يَشَاءُ مُحَمَّدٌ رَّسُولُ الله لَا إِلَهَ إِلَّا أَنْتَ : انْتَ نُورًا يَهْدِى اللهِ اِمَامُ الْمُرْسَلِينَ خَاتَمُ النَّبِيِّنَ -

বাংলা উচ্চারণ: লা-ইলা-হা ইল্লা আনৃতা নূরাইইয়াহুদিয়াল্লা-হু লিনূরিহী মাইয়্যাশা--য়ু, মুহাম্মাদুর রাসূলুল্লা-হি ইমা-মূল মুরসালীনা খাতামুন্নাবিয়্যিন।

অনুবাদ : (হে আল্লাহ!) তুমি ব্যতীত আর কোন ইলাহ (ইবাদতের যোগ্য) নেই। তুমি জ্যোতির্ময় আল্লাহ, তুমি যাকে চাও, স্বীয় জ্যোতি দ্বারা সঠিক পথ দেখিয়ে থাক, মুহাম্মদ (ছ) রাসূলগণের ইমাম এবং সর্বশেষ নবী।

কালেমা রদ্দেকুফর

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَشَرِكَ بِكَ شَيْئًا وَتُؤْمِنُ بِه وَاسْتَغْفِرُكَ مَا أَعْلَمُ بِهِ وَمَا لَا اَعْلَمُ بِهِ وَاتُوبُ وَآمَنْتُ وَأَقُولُ أَنْ لا إلهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ اللَّهِ -

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আউযু বিকা মিন্ আন্ উশারিকা বিকা শাইয়াও ওয়া নু’মিনু বিহী ওয়াস্ তাগফিরুকা মা-আ'লামু বিহী ওয়ামা-লা-আ'লামু বিহী ওয়া আতূবু ওয়া আ-মানতু ওয়া আকুলু আল্লা ইলা-হা ইল্লাল্লা-হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

অর্থঃ ওগো আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি তোমার সাথে অন্য কাকে শরীফ করা হতে। আমি আমার জানা অজানা সকল কিছুর উপর ঈমান এনেছি। তোমার নিকট আমার জানা আজানা সকল গুণা হতে ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি। আমি তোমার উপর ঈমান এনেছি ও স্বীকার করছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ (ছ) আল্লাহর প্রেরিত রাসূল।