সমস্যা ও সমাধানের আমল।

রিযিক বাড়ানোর আমল: 

দুনিয়ার সকল সমস্যা সমাধানের আমল।

১. গুনাহ ত্যাগ করা 

২. আল্লাহ মুখী হওয়া 

৩. বিয়ে করা

৪. শুকরিয়া করা

৫. আল্লাহর রাস্তায় জিহাদ হিযরত

৬. দান করা

৭. দুর্বল এর প্রতি সদয় হওয়া 

৮. আত্মিয়ের সাথে সুসম্পর্ক করা

৯. বারবার হজ্জ উমরাহ করা

১০. বেশী বেশি দরুদ পড়া

১১. তওবা ও ইস্তেগফার করা

মেধাশক্তি বাড়ানোর আমল:

১. কাজের প্রতি আন্তরিক থাকা

২. যিকির করা, দুয়া করা

৩. মুখস্তের বিষয়ে যাচাই করা

৪. অন্যকে শেখানো 

৫. পর্যাপ্ত বিশ্রাম করা

৬. অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ 

৭. হতাশ না হওয়া 

৮. হাল না ছাড়া

অসুস্থতা থেকে মুক্তির দোয়া :

আল্লাহুর তিনিটি রহমতের মধ্য একটি অসুস্থ্যতা। সুস্থতা মহান আল্লাহর অনুগ্রহ। আর অসুস্থতাও তাহার অনুগ্রহ। খাটি মুমিনের অসুস্থ্যতার মাধ্যমে পাপ মোচন হয়। হজরত মুহাম্মাদ (সঃ) মানব জীবনের সব সমস্যার সমাধানে দিয়েছেন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা। আল কুরআনে এসেছে, ‘এবং (তিনি) প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।' (সুরা নজম)

*হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল (সঃ) বলেছেন, যে ব্যক্তি এমন কোনো রুগ্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে, যার এখনো মৃত্যুর সময় উপস্থিত হয়নি এবং তার নিকট সাতবার এই দোয়াটি বলবে-

উচ্চারণ : আসআলুল্লাহাল আজিম, রাব্বাল আরশিল আজিম, আঁইয়্যাশফিয়াক' অর্থাৎ আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য (সুস্থতা) প্রার্থনা করছি আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন।' (তিরমজি, আবু দাউদ)।

* হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হতো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং বলতেন-

উচ্চারণ- আজহাবিল বা'সা রব্বান না-সি, ওয়াশফি আনতাশ শা-ফি-লা শিফাআ ইল্লা- শিফাউকা শিফা আ'লা ইউগাদিরু সুকমা।

অর্থ : ‘হে মানুষের প্রতিপালক! এ রোগ দূর কর এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ব্যতিত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য, যা বাকী রাখে না কোনো রোগ'। (বুখারি, মিশকাত)

রাসূল (সা:) বলেন --

আর যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু লা শারীকা লাহ' (অর্থাৎ, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন অংশী নেই), তখন আল্লাহ বলেন, 'আমি ছাড়া কোন সত্য উপাস্য নেই, আমি একক, আমার কোন অংশী নেই।

আর যখন সে বলে 'লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুল মুলকু অলাহুল হামদ' (অর্থাৎ, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, সার্বভৌম ক্ষমতা তাঁরই এবং তাঁরই যাবতীয় প্রশংসা), তখন আল্লাহ বলেন, “আমি ছাড়া কোন সত্য উপাস্য নেই, সার্বভৌম ক্ষমতা আমারই এবং আমারই যাবতীয় প্রশংসা।

আর যখন সে বলে, 'লা ইলাহা ইল্লাল্লাহ, অলা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহ' (অর্থাৎ, আল্লাহ ছাড়া কোন (সত্য) উপাস্য নেই এবং আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার বা নড়া-সরার শক্তি নেই), তখন আল্লাহ বলেন, “আমি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই এবং আমার প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার বা নড়া-সরার শক্তি নেই।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি তার পীড়িত অবস্থায় এটি পড়ে মারা যাবে, জাহান্নামের আগুন তাকে খাবে না। (অর্থাৎ, সে জাহান্নামে যাবে না।)

  • লা ইলাহা ইল্লাল্লাহ, অল্লাহু আকবার
  • লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু লা শারীকা লাহ
  • লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুল মুলকু অলাহুল হাম্দ লা ইলাহা ইল্লাল্লাহ, অলা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহ

x