পবিত্র কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ, ছোট্ট কিন্তু ব্যাপক অর্থবোধক ও উপকারীঃ
১. "লা তাহযান"
- অতীত নিয়ে কখনো হতাশ হবেন না।
২. "লা তাখাফ"
- ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, তা ছেড়ে দিতে হবে আলস্নাহর কাছে।
৩. "লা তাগদাব"
- জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, রাগ করবেন না।
৪. " লা তাসখাত"
- আলাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।
তিনটি বিষয় নিয়ে বেশী চিন্তা করবেন না:
- অভাব নিয়ে চিন্তা করবেন না। তাহলে আপনার দুশ্চিন্তাও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরী হবে।
- আপনার উপর জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশী ভাববেন না। তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা-বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে।
- দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না। তাহলে জীবন নষ্ট হয়ে যাবে, আজ নয় কাল নেক আমল করবো, এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেশতা এসে যাবে।"
৫ টি অভ্যাস, নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন:
১. অন্যের দয়া কামনা করা
২.পরিবর্তনকে ভয় করা
৩. অতীত নিয়ে পরে থাকা
৪. নিজেকে ছোট মনে করা
৫. অতিরিক্ত চিন্তা করা
কুরআনের আদব:
- অপমান করবেন না (৪৯:১১ )
- অপচয় করবেন না ( ১৭:২৬ )
- গরীবদের খাওয়ান (২২:৩৬ )
- গীবত করবেন না (৪৯:১২ )
- আপনার শপথ রাখুন (৫:৮৯)
- ঘুষ নেবেন না (২৭:৩৬)
- আপনার রাগকে সংযত করুন (৩:১৩৪) গসিপ ছড়াবেন না (২৪:১৫ )
- অন্যদের সম্পর্কে ভাল চিন্তা করুন (২৪:১২) অতিথিদের সাথে ভাল ব্যবহার করুন ( ৫১:২৪-২৭)
- বিশ্বাসীদের ক্ষতি করবেন না (৩৩:৫৮) পিতামাতার সাথে অসভ্য হবেন না (১৭:২৩)
- অন্যদের নিয়ে উপহাস করবেন না (৪৯:১১ )
- নম্রভাবে চলুন (২৫:৬৩)
- মন্দের জবাব ভাল দিয়ে দাও (৪১:৩৪)
- যদি শত্রু শান্তি চায়, তাহলে তা গ্রহণ করুন (৮:৬১)
- অন্যের মিথ্যা দেবতাদের অপমান করবেন
- না(৬:১০৮)
